সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানালো জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতির জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার, ১৩ই আগস্ট, গাজীপুর জেলার বোর্ড বাজারের বৈশাখী রেস্তোরাঁর তৃতীয় তলায় এই প্রস্তুতিমূলক সভা হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির আংশিক অনুমোদন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ তিতুমীরের আকাশ-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সাধারণ সম্পাদক এম এ মমিন আনসারী। প্রধান বক্তা ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও নিউজ২৪-এর সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুক্ত বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সরওয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, লিমন হোসেন সোহাগ, উপ-দপ্তর সম্পাদক রানা আহম্মেদ তাজ, কণা আক্তার, শিল্পী আক্তার, জাকারিয়া সিকদার, মো. ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ, ফিরোজ মিয়া সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মমিন আনসারী সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য ১১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার অনুরোধ করেন।
প্রধান বক্তা মোহাম্মদ ফিরোজ বলেন, সাংবাদিকদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে এবং পেশাগত কাজে তারা অনেক হুমকি-ধামকি পাচ্ছেন। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও প্রকাশের আহ্বান জানান। তিনি সাংবাদিক তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করে সর্বোচ্চ শাস্তির দাবিও জানান।
সভাপতির বক্তব্যে শেখ তিতুমীর আকাশ সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিল্প গ্রুপ জে কে প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য