ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে ১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:১৯

নবীনগর উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ আব্দুর সবুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নারুই পূর্ব-দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ নারুই পূর্ব-দক্ষিণ পাড়া এলাকার শাহজালালের মোটরসাইকেল গ্যারেজের সামনে অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আব্দুর সবুরকে আটক করা হয়।
​পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা আলামতসহ তাকে নবীনগর থানায় নিয়ে আসা হয়।
​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আব্দুর সবুর নারুই গ্রামের কাছারী বাড়ির মৃত আ: হাসেমের ছেলে।
​নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন,আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক