ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:৫৯

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বও থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে চাইল্ড নট ব্রাইড, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আলীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি এসো জীবন গড়ি যুব সংস্থার সভাপতি হারুন অর রশিদ শাকিল, দাঁতভাঙ্গা ইউনিয়ন যুব সংস্থার সভাপতি বিপ্লব হাসান, ফিল্ড ফেসিলেটেটর মো. শাহিনুর ইসলাম ও জীবন চন্দ্র ও হাসান আলী প্রমূখ। আলোচনা শেষে প্রকল্পের অংশগ্রহণকারী সদস্যদের ২০২৫ সালের এসএসসি কৃতকার্যদের সংবর্ধনা, গালর্স আউট লাউড সেশনে অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত