ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস সেলিমসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:৩১

মানিকগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস মো: আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩) সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত  পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) এসএম আমান উল্লাহ।

গ্রেফতারকৃর অন্যরা হলেন, জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মৃত আজিজুল হক চৌধুরী ওরফে তুলা মিয়ার ছেলে মোহাম্মদ আলী চৌধুরি টুলু (৫০), সদর উপজেলার মত্ত (রাইন্থা পাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে মো: নুরুল ইসলাম (৬২), পশ্চিম আটিগ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ মোশারফ হোসেন (৩৮), চর হিজুলি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রাজু (৩৫), চর-গড়পাড়া গ্রামের মো. মহিদুর রহমানের ছেলে মো. ইমরান মাহমুদ (২১), কৃষ্ণপুর ইউনিয়নের মৃত ইলিম উদ্দিন ব্যাপারির ছেলে নিজাম ব্যাপারি (৬৫), বিশ্বানাথপুর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. আজিম মিয়া (৪৩)।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, গ্রেফতারকৃতরা সকলেই আঃলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা ১৫ আগস্ট উপলক্ষে সরকার বিরোধী কার্যক্রমের পায়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান