রাজশাহী শিক্ষা বোর্ড অফিসার্স এসোসিয়েশনে সভাপতি দুরুল, সম্পাদক নবী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অফিসার্স কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে উপ-সচিব ভান্ডার মোহা: দুরুল হোদা এবং সাধারণ সম্পাদক পদে সহকারী কলেজ পরিদর্শক গোলাম নবী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷ এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম, সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মুঞ্জুর রহমান খান ও সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে সহকারি বিদ্যালয় পরিদর্শক আবু দারদা খান, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক পদে গোলাম ছরওয়ার নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে মশিউর রহমান, রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন ও আমিনুল ইসলাম করিম নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী এবং ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে ডাটা এন্ট্রি অপারেটর মাসুদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৷
উল্লেখ্য, সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন শিক্ষা বোর্ডের প্রধান মূল্যয়ন কর্মকর্তা গোলাম আজম মাখন ও সহকারি বিদ্যালয় পরিদর্শক (পিআরএল) শামসুল আনোয়ার।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত