ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৪:৩

নেত্রকোণার পূর্বধলায় আরমান (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বারধার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরবান ওই এলাকার কমল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সময় আরমানের ছোট ভাই রোমান (৭) পরিত্যক্ত একটি ঘরের ভেতরে বাল্বের সুইচ দিতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে বাবা কমল মিয়া দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে আরমানের মরদেহ। দ্রুত ওড়না কেটে নিচে নামালেও ততক্ষণে সে মারা গেছে।

সংবাদ পেয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পরিবার সূত্রে জানা যায়, দুই মাস আগে হাফেজি শেষ করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল আরমান। প্রায় ১০-১২ দিন আগে সে মাদ্রাসায় গিয়েছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বলাকা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরে আসে। কেন হঠাৎ বাড়ি এসেছে, সে বিষয়ে পরিবারের জিজ্ঞাসার উত্তর দেয়নি।  আরমান আগেও মাঝে মাঝে বাবা-মায়ের কথা অমান্য করত এবং অস্বাভাবিক আচরণ করত।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে