ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার ; পুলিশ ও চালক আহত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৪:২৯

পটুয়াখালীর বাউফলে ‘ডেভিলহান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মান্না হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের হামলায় এক পুলিশ সদস্য ও গাড়িচালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে ধুলিয়া ইউনিয়নের হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত মান্না হাওলাদার ধুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছেলে। 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহবুব হাওলাদারকে ধরতে অভিযান চালায় বাউফল থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও পুলিশের ভাড়াকৃত সিএনজি চালক তামিম হোসেন দুলাল আহত হন।
এস.আই মাসুদুর রহমান বলেন, “স্থানীয়রা আমাদের ঘিরে ধরে ডাকাত সন্দেহে হামলা চালায় ও ধস্তাধস্তি হয়। পরে পাশের পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকিটকি ও অস্ত্র দেখিয়ে পরিচয় দেওয়ার পর সবাই নিশ্চিত হয়।”
গাড়িচালক তামিম জানান, হামলাকারীরা তার পোশাক ছিঁড়ে ফেলে ও মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “মান্না হাওলাদারকে ডেভিলহান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা