ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত কমিটি গঠন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৪:৩১

কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রধান শিক্ষক আশরাফুল আলম এর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত আশরাফুল আলম উপজেলার বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত মঙ্গলবার বিকাল ৩ টায় বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আশরাফুল আলম প্রতিদিন বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রীদের ক্লাস নেন। গত  মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যলয়ের সবার অগোচরে দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে যান প্রধান শিক্ষক। সুযোগ বুঝে আশরাফুল আলম ওই ছাত্রীকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত ও গালে চুমু খায়। এসময় ভুক্তভোগী ছাত্রী যৌন হয়রানির হাত থেকে রক্ষা পেতে ছাত্রীটি ডাক চিৎকার করে। ডাক চিৎকার শুনে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসলে ঐ শিক্ষক বিদ্যালয় থেকে পালিয়ে যায়। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর সহপাঠি, শিক্ষক ও অভিভাবকদের জানায়। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকরা বিকালের দিকে উপজেলায় চত্বরে একত্রিত হয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। জানা গেছে, ওই শিক্ষক ইতিপুর্বেও অন্যান্য বিদ্যালয়ে এমন ঘটনা ঘটিয়েছে। 
বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধীকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নী। 
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, অভিযোগ পেয়েছি এবং এ ঘটনা তদন্তের জন্য একজনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা গঠন হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত