ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মেঘনায় অস্ত্রের মহড়া, দিনে–রাতে বালু লুট


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৪-৮-২০২৫ বিকাল ৫:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী এখন বালু সন্ত্রাসীদের দখলে। চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলোতে শতাধিক খননযন্ত্রের গর্জন শোনা যায় দিন-রাত। ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব বালুমহল ঘিরে চলছে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করলেই জীবন হুমকির মুখে পড়ে।

গত ১০ আগস্ট বিকেলে সোনারগাঁও থেকে সলিমগঞ্জের গণিশাহ মাজারে ওরশে যেতে থাকা একটি ট্রলার ধরাভাঙ্গা এলাকায় বালুবোঝাই ড্রেজারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়। এতে আশরাফ উদ্দিন (৪৪) নামের এক যাত্রী মারা যান।

সরকারি নথি অনুযায়ী, নাসিরাবাদ বালুমহাল ১৪৩২ বঙ্গাব্দ মেয়াদে ৩০ চৈত্র পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিয়েছে সাহেবনগরের শাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, ইজারার নিয়ম না মেনে রাতদিন চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে যুক্ত আছেন পার্শ্ববর্তী উপজেলার ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক প্রভাবশালী নেতা–কর্মী।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসান বলেন, ‘এখনই সবাই মিলে দাঁড়াতে না পারলে চরলাপাং, মানিকনগরসহ আশপাশের গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাবে।’

অভিযোগ অস্বীকার করে ইজারাদার শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি। অস্ত্র মহড়া বা রাতে বালু উত্তোলনের অভিযোগ সঠিক নয়। প্রশাসনকে বলেছি, রাতে কোনো ড্রেজার চললে জব্দ করতে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তাঁর কাছে এসেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে অভিযান পরিচালনা জটিল হয়ে পড়েছে, কারণ সেখানে মাঝে মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার