জলাবদ্ধতা নিরসনে কোমর পানিতে কুমিল্লায় বিএনপি'র নেতৃবৃন্দরা
কুমিল্লা শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার নিরসনে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক।বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল থেকে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। ধারাবাহিক খাল খনন কর্মসূচিতে অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।জানা গেছে, গত ২ যুগেরও বেশি যাবত কুমিল্লা শহরের পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করছে স্থানীয় বাসিন্দারা। বছরে একবার বৃষ্টি হলেই সারাবছর জলাবদ্ধ থাকছে পুরো এলাকা। একটানা জলাবদ্ধ হওয়ায় আবাসন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষ। এলাকার পানি নিরসনের একমাত্র খালটি দখলে দূষণে ভরাট হয়ে পানি চলাচলের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। চাঁনপুর এলাকা থেকে জলাবদ্ধতা নিরসন হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ধারাবাহিকভাবে এ কাজে অংশগ্রহণ করছে অভিজ্ঞ স্বেচ্ছাসেবী এবং বিএনপি নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই কাজ হাতে নেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক টিম কাজ করছে। জেলার অন্যান্য এলাকায়ও প্রশাসনের নির্ধারিত বিভাগের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাসেবীরা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করবে। এসময় কুমিল্লার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এই সময় স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, তারা বলেন-যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপি করে দেখিয়েছে।
এর আগে, জলাবদ্ধ চানপুর এলাকার সমস্যার মূল কারণ খুঁজতে পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এমএসএম / এমএসএম
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল