ক্ষেতলালের কালাইগাড়ি মাঠে গভীর নলকূপের পাহাড়াদার খুন, এলাকায় শোকের ছায়া
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কলিংগা গ্রামের কালাইগাড়ি মাঠে দুর্বৃত্তদের হামলায় নুর মোহাম্মদের গভীর নলকূপের পাহাড়াদাড় আবু সাইদ (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ উপজেলার বেলগাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপে পাহাড়াদাড় হিসেবে দায়িত্ব পালন করছিলেন । বৃহস্পতিবার রাতেও নিয়মমতো দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু ভোরে তার জামাই মো. গোফফার কাজের জন্য তাকে বারবার ফোন করেও না পেলে নলকুপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন।
কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে এলাকাবাসী ধারণা করছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার