ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়না ঘরে থাকতে হতো এনসিপি নেতা আব্দুল হান্নান মাউসদ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:২১

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর বারোটায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, যদি ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে না যেতো, তাহলে হয়তো আমাকে এতদিনে মাটির নিচে কিংবা আয়না ঘরে থাকতে হতো। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।’

হান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান।  আমাকে আপনারা যোগ্য মনে করলে ভোট দিবেন। কিন্তু আমি কখনো বলবো না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইবো অবহেলিত এ হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর জন্য উপস্থিত সবাইকে ওয়াদা করিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন, নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি মারামারি করবেন না। বিএনপি-জামায়াত কিংবা এনসিপি যে যে দলই করুক আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, অরাজকতার সৃষ্টি করি তাহলে সারাদেশের মানুষ আমাদের খারাপ ভাববে।’

হাতিয়া দ্বীপের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমি সরকারের কোন মন্ত্রী-উপদেষ্টা কিংবা কোন কিছুতেই নেই। আমার বিশেষ কোন ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ-দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন,  তেমনি আমিও আপনাদের সুখ দুঃখের সেসকল কথাগুলো সরকারের সাথে জড়িত যাঁরা রয়েছেন তাদেরকে জানাই। তাঁদেরকে অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘আমারে নিজের চাচা খালারা ও অসংখ্য বার নদী ভাঙ্গনের শিকার হয়ে সবকিছু হারিয়েছে। নদী ভাঙনের কষ্ট আমি বুঝি। হাতিয়াতে বিনিয়োগের জন্য এ মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম হাতিয়া পরিদর্শন করতে আসবে। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই আগামী ৫ বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে।’

এসময় জাতীয় নাগরিক পার্টির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী মাষ্টার সামছল তিব্রিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন