হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে কুয়াইশ এবং অক্সিজেন এলাকায় এই অভিযান চালানো হয়।
এই অভিযানে নয়াহাট এলাকার বাগদাদ ফুডস এবং অক্সিজেন মোড়ের (বায়জিদ) মেসার্স হাজী এ. ওয়াজেদ অ্যান্ড সন্সকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসি ল্যান্ড শাহেদ আরমান বলেন, পণ্য মোড়কজাতকরণের লাইসেন্স ছাড়া বেকারি পণ্য প্রস্তুত ও বাজারজাত করার জন্য এবং ওজনে কম অকটেন দেওয়ার কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied