ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর ব্যস্ততম দুই সড়কের বেহাল দশা, জবদূর্ভোগ চরমে


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:১৪

চট্টগ্রামের বাঁশখালীর টাইমবাজার থেকে গণ্ডামারা ব্রীজ সংযোগ এবং চাম্বল বাজার থেকে বাংলা বাজার ও হাব্বানিয়া বাজার হয়ে সকাল বাজার সংযোগ ব্যস্ততম দু'টি সড়ক দীর্ঘ দেড়যুগের অধিক সময় ধরে সংস্কার না হওয়া সড়ক দু'টির বেহাল দশার সৃষ্টি হয়েছে।খানাখন্দে ভরে গেছে সড়ক দু'টি,চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। এরইমধ্যে সড়ক দু'টিতে আলাদা আলাদা প্যাকেজে সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দের কাজ শুরু হওয়ার কিছু দিন যেতে না যেতেই মাসের পর মাস বন্ধ রয়েছে সংস্কার কাজ। বৃষ্টির কারণে কার্পেটিং কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রকৌশলী এলজিইডি কাজী ফাহাদ বিন মাহমুদ।

শনিবার (১৬ আগস্ট) সরেজমিনে পরিদর্শনকালে এ গুরুত্বপূর্ণ সড়ক দু'টির বেহাল পরিস্থিতির দৃশ্য দেখা যায়। সড়ক দু'টি সংস্কার করতে শীলকূপ, গণ্ডামারা, বড়ঘোনা এবং চাম্বল এলাকার হাজারো মানুষের প্রাণের দাবি থাকলেও এখনও পর্যন্ত কোনো ধরনের সংস্কারের ছোঁয়া লাগেনি ওই দুই সড়কে বর্তমানে সড়ক দু'টি অচলাবস্থা হয়ে গেছে। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। 

তৎকালীন সরকারের আমলে একাধিক বার সরকারি বরাদ্দ দেওয়া হলেও কাজের কাজ কিছুই  হয়নি। এরইমধ্যে এ দু'টি সড়কে এলজিইডি থেকে দেওয়া সাড়ে ৮ কোটি বরাদ্দের কাজ শুরু হওয়ার কিছুদিন যেতে না যেতেই অদৃশ্য কারণে উধাও হয়ে যায় কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। গত বছর শীলকূপের টাইম বাজার থেকে গণ্ডামারা সংযোগ সড়কটির সংস্কার কাজ শুরু করা হলেও মাসের পর মাস বন্ধ রাখা হয়েছে কাজ।

সড়কটির কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার নিযুক্ত  লোকজন কাজ বন্ধ করে চলে যাওয়ার মাসের পর মাস দেখা মেলছেনা তাদের। একইভাবে বন্ধ রয়েছে চাম্বল বাজার থেকে বাংলা বাজার সংযোগ সড়কটির সংস্কার কাজ। সড়ক দু'টির মেজেতে সৃষ্ট গর্ত গুলো দেখলে মনে হয় যেনো ছোট- বড় জলাশয়। তবে ওই সড়ক দু'টির চলমান সংস্কার কাজ মাসের পর মাস কেন বন্ধ রাখা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে কার্পেটিং কাজ করা সম্ভব হচ্ছে না বলে উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে। 

খাটখালী বাজার, বাংলা বাজার, হাব্বানিয়া বাজার, সকাল বাজার, নোয়া মার্কেট, গণ্ডামারা বাজার, নুরু মার্কেট, টাইমবাজার, চাম্বল বাজার এলাকার শত শত ব্যবসায়ী, গণ্ডামারা রহমানিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, গণ্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয়, পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদ্রাসা মাদ্রাসা, দারুল হিকমা মাদ্রাসা, দিদারিয়া মাদ্রাসা, বাংলা বাজার শাহ আমানত দাখিল মাদ্রাসা, চাম্বল উচ্চ বিদ্যালয়, বাঁশখালী কলেজ, রঙ্গিয়াঘোনা ফাযিল ডিগ্রি মাদ্রাসা, মনকিরচর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক ও বেসরকারি প্রতিষ্ঠানে পড়ুয়া হাজারো শিক্ষার্থীরাসহ অন্তত অর্ধশতাধিক লক্ষাধিক মানুষের একমাত্র চলাচল মাধ্যম সড়ক দু’টি দীর্ঘ দেড়যুগ ধরে সংস্কার না হওয়ায় সড়ক দু'টি এখন অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের সাথে পশ্চিমাঞ্চলের  যোগাযোগও এখন অনেকটাই বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করলেও দেখার কেউ নেই। শিশু শিক্ষার্থীরা স্কুল -মাদ্রাসায় যাতায়াত করতে গিয়ে কাঁদা পানিতে পড়ে যাওয়াতে নষ্ট হয়ে যায় তাদের ব্যাগ ও বই-খাতা।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, টাইমবাজার থেকে গণ্ডামারা ব্রীজ সংযোগ সড়কে ৩ কোটি বরাদ্দের সাড়ে ৪কি.মি. কার্পেটিং কাজ এবং চাম্বল বাজার থেকে বাংলা পর্যন্ত একটি প্যাকেজে দেড় কোটি টাকা বরাদ্দের ২ কি.মি. কার্পেটিং কাজ এবং দ্বিতীয় প্যাকেজে বাংলা বাজার থেকে হাব্বানিয়া বাজার হয়ে সকাল বাজার সংযোগ সড়কে ৪ কোটি টাকা বরাদ্দের ৪ কি.মি. কার্পেটিং কাজ চলছে। নিফা এন্টারপ্রাইজ এবং জামশেদ এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান ওই কাজের দায়িত্ব পেয়েছে। এই দু’টি সড়কে সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দের কাজ চলছে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। যেহেতু বৃষ্টির মধ্যে কার্পেটিং কাজ করলে সেই কার্পেটিং গুলো কিছু দিন যেতে না যেতে উঠে যাবে। বৃষ্টি বন্ধ হয়ে গেলো সড়ক দু'টির কার্পেটিং কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান প্রকৌশলী ফাহাদ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির