ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:১৮

নেত্রকোণার খালিয়াজুরী ভেসে উঠেছিল ভক্তিরস আর উৎসবের আবহে। শনিবার( ১৬ আগস্ট)  সকাল ৯টায় শুরু হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা।

 খালিয়াজুরী পূজা উদযাপন পরিষদ ও ইসকন ভাবামৃত সংঘের আয়োজনে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেয় স্থানীয় নানা বয়সের নারী-পুরুষ ও শিশু। রঙিন পতাকা, ঝিলমিল আলো, ফুলের সাজ এবং ঢাক-ঢোলের তাল মিলিয়ে ভক্তরা এগিয়ে চলে।

শোভাযাত্রা যখন শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মন্দির প্রাঙ্গণে পৌঁছায়, তখন দেখা যায় ভক্তদের মুখে আনন্দের হাসি আর চোখে ভক্তি। ছোট ছোট শিশুদের  কৃষ্ণ রাধা  সেজে উপস্থিতি মণ্ডপে এক বিশেষ উজ্জ্বলতা এনে দেয়। ভক্তরা হাতের বাজনা, ঘন্টার শব্দ এবং গান-সঙ্গীতের সাথে মিলিয়ে শ্রীকৃষ্ণের নামধ্বনি করে।

সন্ধ্যায় হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান—সন্ধ্যা আরতি ও ভোগানুষ্ঠান। মন্দির প্রাঙ্গণ ভক্তদের সান্নিধ্যে ভরে উঠবে ধূপ, দীপ ও ফুলের সুবাসে প্রাঙ্গণকে  আলোকিত করে তুলবে ভক্তিমূলক গান এবং শ্রীকৃষ্ণের লীলার বর্ণনা চারপাশকে আধ্যাত্মিক করে তোলবে।  উপস্থিত ভক্তরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে এবং ভোগ গ্রহণ করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী পূজা উদযাপন পরিষদের সভাপতি তারা প্রসন্ন দেবরায়,  নগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিদ্যুত ভৌমিক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পান্ডব সরকার, ইসকন অনুসারী ব্যবসায়ী সাজু রায়, ধীমান ভোমিক ও অন্তর দাসসহ অতিথিদের উপস্থিতিতে  অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয়রা জানিয়েছেন, “প্রতিবছর জন্মাষ্টমী আমাদের জীবনে এক নতুন উদ্দীপনা নিয়ে আসে। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক।”

জন্মাষ্টমী উদযাপন কেবল ভক্তি আর আনন্দের অনুষ্ঠান নয়, এটি খালিয়াজুরীর মানুষের ঐতিহ্য ও সামাজিক বন্ধনের এক অনন্য প্রকাশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণবন্ত এই উৎসব যেন স্থানীয়দের জীবনে এক চিরস্থায়ী স্মৃতি হয়ে থেকে যায়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত