ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৩৮

'শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ঘাম, মজুরি মিটিয়ে দাও'—ইসলামের এই নীতিবাক্যকে সামনে রেখে শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) বিকেলে রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ী মাদ্রাসা সংলগ্ন চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, দক্ষিণখান থানা শাখার উদ্যোগে একটি দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ইসলামে শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চ। শ্রমিকের কষ্টার্জিত মজুরি সময়মতো পরিশোধ করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আল্লাহর নির্দেশ। সমাজে ন্যায্য অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।

প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তর ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, আজকের দুনিয়ায় শ্রমিক শোষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসলামী অর্থনীতি অনুসরণ করলে শ্রমিক-মালিক সম্পর্ক হবে ন্যায় ও সৌহার্দ্যের ভিত্তিতে।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, শ্রমিকের ন্যায্য প্রাপ্য হরণ করা এক ধরনের অন্যায় ও জুলুম। ইসলামের শিক্ষা হলো—শ্রমিকের পরিশ্রমের মূল্য যথাযথভাবে আদায় করা।

আরেক বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন দেওয়ান বলেন, আমাদের উচিত মজুরি প্রদানে দেরি না করে তা দ্রুত পরিশোধ করা, যাতে শ্রমিকের দুঃখ-কষ্ট দূর হয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা পায়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বক্তারা সর্বস্তরের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা