ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দক্ষিণখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা কার্যালয়ের শুভ উদ্বোধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৩৯

'শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই'—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) মাগরিবের নামাজের পর রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দক্ষিণখান থানা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, আমরা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার সংস্কার চাই। ইসলামী আদর্শভিত্তিক নীতি প্রতিষ্ঠা করলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ শান্তি ও ন্যায়বিচার পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দক্ষিণখান থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান। আলোচনায় আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নীতি পরিবর্তন ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী নীতিকে ভিত্তি করে রাষ্ট্র গঠন করলেই দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুস সালামের সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালিত হয়। সভাপতি বলেন, দক্ষিণখানের এই নতুন কার্যালয় হবে ইসলামী আন্দোলনের দাওয়াতি, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীকে ইসলামের শান্তি, ন্যায় ও কল্যাণের পথে আসার আহ্বান জানান এবং দোয়া পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা