মধুখালীর রায়পুরে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার ৫নং রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টায় রায়পুর ইউনিয়নের হাটঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠান হয়।
৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় এবং সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ছরোয়ার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী পৌরসভার সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ। তিনি তার বক্তব্যে বলেন, "দুর্দিনে স্বৈরাচার সরকারের আমলে দলের জন্য যারা হামলা-মামলার শিকার হয়েছেন, আগামী কমিটিতে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে।"
এ সময় আরও বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ সিরাজ মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজম শেখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মোল্লা, সাবেক সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন চুন্নু ও মোঃ কামরুজ্জামান কামরুল, রায়পুর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম সুমন, সদস্য সচিব শরিফুল ইসলাম রুবেল, বিএনপি নেতা মোঃ হুমায়ুন মিয়া, কাজী সিরাজুল ইসলাম, মহব্বত হায়াত মিয়া, মাহবুব তালুকদার, শরিফুল ইসলাম সেতু, মোঃ টারজান মিয়া, মোঃ শামীম হোসেন, মোঃ রাফসান জানি লাইজু, মোঃ রাকিব শেখ, মোঃ ফরিদুর রহমান ফরিদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ সজল মিয়া, মোঃ হাসান মিয়া, মোঃ মোশারফ হোসেন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মধুখালী উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান। এই অনুষ্ঠানে প্রায় এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য