চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
'গণতন্ত্রের মা’, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মাগরিবের নামাজের পর সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুনের উদ্যোগে তার নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা সুলতান আহমদ (সও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
পৌরসভা ছাত্রনেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবক দলনেতা এয়াকুবনবী সুমন, বিএনপি নেতা বদিউল আলম ও ওমর ফারুক, যুবদল নেতা ফারুক ও সৈকত, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম সহ প্রমুখ স্থানীয় নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতা-কর্মীর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড