ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে শ্রীকৃষ্ণের জন্মঅষ্টমী উদযাপিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:১৫

কুড়িগ্রামের ভূরঙ্গামারীতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালিত হয়েছে।

শনিবার ( ১৬আগষ্ঠ ২০২৫) সকালে  পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় ইন্দ্রপ্রসাদ দেব মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটির উদ্বোধন করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপজন মিত্র। এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কাজেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আপনি আমি সবাই মানুষ,হিন্দু মুসলিম আমরা  ভাই ভাই।  সংখ্যালঘু নই সকলেই আমরা সংখ্যাগুরু, এ সময় তিনি সকল সম্প্রদায়ের ব্যাক্তিদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান। 

পরে মঙ্গল শোভাযাত্রাটি ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সড়ক ঘুরে  পুনরায় কেন্দ্রীয় ইন্দ্রপ্রসাদ দেব মন্দিরে এসে শেষ হয়। 
হিন্দু পুরাণ অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, সনাতন ধর্মাবলম্বীদের  বিশ্বাস হলো যখন 
পাশবিক শক্তি ন্যায়নীতি,সত্য,ওসুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন  সেই শক্তিকে দমন করে মানবজাতির  কল্যান ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান  শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস এভাবে যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেন। 

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম