ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:১৭

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সাইফুল শেখ তার স্ত্রী রোজিনা বেগমের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ১৬ আগস্ট শনিবার সকালে দুধ দিয়ে গোসল করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাটিকামারী গ্রামের বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখের সাথে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমের ২০১৪ সালের অক্টোবর মাসে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে মিনহাজ শেখ নামে ১০ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। গত ১৯ জুলাই রোজিনা বেগম তার স্বামী সাইফুল শেখ, শাশুড়ি রিনা বেগম, এবং দুই ননদ ইতি বেগম ও বিথী বেগমের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট শুক্রবার বিকেলে টেংরাখোলা বাজারে উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস মীমাংসা হয়। সেখানে রোজিনা বেগমকে সাড়ে ৫ লক্ষ টাকা দেনমোহর পরিশোধের মাধ্যমে তাদের খোলা তালাক সম্পন্ন হয়। এই বিচ্ছেদের পরদিন, ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায়, বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়ার দরগার শরীফের সামনে সাইফুল শেখ ও তার সন্তান মিনহাজ শেখ দুধ দিয়ে গোসল করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা, মুকসুদপুর থানার এসআই আবুল কালাম আজাদ, এই বিষয়ে বলেন যে, উভয় পক্ষ থেকে একটি আপসনামা তার কাছে জমা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত