জুলাই বিপ্লবের চেতনায় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সেমিনার অনুষ্ঠিত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে শনিবার (১৬ আগস্ট) সকালে “জুলাই বিপ্লব চেতনায় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কিরাম, যুবক ও ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উলামা মাশায়েখ, ছাত্র-শিক্ষক-জনতা ঐক্য মঞ্চের উদ্যোগে এই সেমিনারে বিভিন্ন ইসলামী সংগঠন, রাজনৈতিক দল এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ মসজিদ মিশন, আদর্শ শিক্ষক ফেডারেশন, তালীমুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধি, ইসলামিক স্কলার, ইমাম-খতিব ও মুহাদ্দিসগণ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা হলো ন্যায়, সাম্য, স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম। সমাজ ও রাষ্ট্রের সংস্কারের জন্য উলামায়ে কিরাম, ছাত্র ও যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মনিরুজ্জামান বাহলুলসহ অন্যান্য বক্তারা রাজনৈতিক মতভেদ ভুলে সবার ঐক্য ধরে রাখার ওপর জোর দেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ