ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকালে কালিরবাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন। এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী রঙিন পোশাকে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন।

কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মণের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উদাখালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, ফুলছড়ি থানার এস.আই রানা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শহীদ, গনফোরাম সভাপতি মুরাদ হোসেন, এনসিপি'র যুগ্ম-সমন্বয়ক আহসানুল হক স্বাধীন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্র বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস সরকার।

আলোচনাসভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য-ন্যায় প্রতিষ্ঠা, ধর্ম রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরেন। পরে ভক্তিমূলক গান পরিবেশন এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবছরও জন্মাষ্টমীকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার