ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৯

 ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ২ গোলে পরাজিত করে। জয়পুরহাট স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ ছিল এবং হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী ও বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা এ্যাড. তানজির আল ওহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাবেক জাতীয় দলের ফুটবলার মোঃ আফজাল হোসেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, এই টুর্নামেন্টের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার বাস্তবায়ন। তিনি আরও বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ভবিষ্যতে এমন আরও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আশা ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন

সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন

গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়