আদালতের নির্দেশের পর সরিয়ে নেওয়া হচ্ছে সেই আলোচিত রেস্টুরেন্ট “রিভার কোর্ট”
অবৈধভাবে সড়ক ও জনপথের জমি দখল নেওয়ার অভিযোগে “মান্দা উপজেলা প্রেসক্লাবের” সাংবাদিকদের ধারাবাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বহুল আলোচিত সেই রিভার কোর্ট নামে রেস্তোরা সরিয়ে নিচ্ছেন বৈষম্যবিরোধী তিন ছাত্রনেতা।রিভার কোর্ট রেস্তোরার স্বত্বাধিকারীরা হলেন, রিপন,ফাহিম ও সজিব।
সম্প্রতি বৈষম্য বিরোধী তিন ছাত্রনেতা মান্দা উপজেলার ফেরিঘাট নামক স্থানে অবৈধভাবে সওজের জমি দখল নিয়ে রিভার কোর্ট নামে রেস্তোরা নির্মাণ করেন।এলাকাবাসীর দখলের অভিযোগ গুরুত্বের সঙ্গে সওজের জায়গা দখলের সংবাদ প্রকাশিত হয় । সেই সাথে মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সওজের কোটি টাকা মূল্যের জমি দখলসহ ভিন্ন শিরোনামে জাতীয়,স্থানীয় ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন। এমন সংবাদ প্রকাশের পর মান্দা আমলী আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব ফয়সাল আহমেদের দৃষ্টিগোচর হয়। এরপর বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২ টার সময় বিজ্ঞ আদালত বেদখল হওয়া সওজের কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে জেলা প্রশাসককে (ডিসি) ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন। এ আদেশের প্রদানের সাথে সাথে সরকারি জমি দখলকারীদের সহযোগিতায় কারা কারা যুক্ত ছিলেন তাদের নাম উল্লেখ করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে গভীর ভাবে প্রতিবেদন জমা দিতে বলেছেন। প্রতিবেদনটি নজরে আসায় আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ জারি করেন। আদেশ জারির ১দিন পর বৈষম্য বিরোধী তিন ছাত্রনেতা রেস্তোরাঁটি ভেঙে সরিয়ে নিচ্ছেন।
এমন ঘটনায় এলাকায় চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে।
সেই সাথে এলাকায় স্বস্থির গুঞ্জন শোনা যাচ্ছে।আদালতের এমন পদক্ষেপ দখলবাজদের কম্পিত করেছে বলে অনেক বিজ্ঞজন মত প্রকাশ করেছেন। সেই সাথে আদালতের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মান্দাবাসী।
উল্লেখ্য গত ১৪ জুলাই সওজের জায়গা দখল করে নওগাঁ জেলা প্রশাসকের নামে “নাম ফলক” তৈরি করে মান্দা ইউএনওকে দিয়ে “রিভার কোর্ট” রেস্টুরেন্টটি উদ্বোধন করেন বৈষম্য বিরোধী তিন ছাত্র নেতা।
সরকারি জায়গাতে এমন রেস্টুরেন্ট তৈরি করে উদ্বোধন অনুষ্ঠানে প্রসাশনের উপস্থিতি উপজেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয় । এসময় মান্দা পুলিশ প্রশাসনের কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। জমকালো উদ্বোধন শেষে সকলে এক টেবিলে নৈশ্য ভোজে অংশ গ্রহণ করেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য