ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৪৮

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বেংরোয়া এলাকার একটি সেচ পাম্পের মোটরের খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোন এক সময় ওই ব্যক্তি কোমরে দড়ি বেঁধে খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা করেছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাটুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের ডিজিএম ওয়ালিওয়াল্লাহ বলেন, মৃত ব্যক্তি সমিতির কোনো কর্মচারী নন। তিনি চোরচক্রের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে সাটুরিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে ১০ থেকে ১৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান