ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় নিহত ১


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৬-৮-২০২৫ বিকাল ৫:৩০

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৪) নামের এ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকার হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব পৌরসভার ৩নং ওয়াডস্থ শায়েস্তা খাঁ পাড়ার আ.মোনাত কালু সওদাগর ও শাহেদা আক্তার দম্পতির একমাত্র পুত্র। তবে হাবিব পরিবারসহ বাস স্টেশনের পশ্চিম পাশে করা হাবিব ম্যানসন নামক নতুন বাড়িতে বসবাস করে আসছিলেন। 

জানা যায়, শুক্রবার রাতে বাইক নিয়ে আসার সময় উল্লেখিত স্থানে হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় হাবিব। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত হাবিবকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নাজিরহাট হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ওই এলাকাটি রাউজান গহিরা হাইওয়ে থানার অধীনে। এ ব্যাপারে আমাদের হাতে কোনো তথ্য নেই।

পরে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও ভিকটিমের সাথে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে শনিবার বেলা এগারটার দিকে শায়েস্তা খাঁ পাড়াস্থ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক