নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট)বিকালে পালবাড়ি বাজারে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ নরু মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীনগর উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে ও প্রত্যেক টি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলা কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন আমি যেন বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারি৷
তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে আপনারা ব্যাংকে যে টাকা জমা রেখেছেন, সেই টাকা বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জালিয়াতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে।
এসময় ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ নজরুল মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান