কুমিল্লায় এক্সপার্ট আইটি পার্কের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট আইটি পার্ক কুমিল্লায় তাদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী কুমিল্লা নগরীর দেশপ্রিয় রেস্টুরেন্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে তাদের পাঁচ শতাধিক শিক্ষার্থীর কর্মসংস্থান হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মিলিত বাৎসরিক আয় প্রায় ৩ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) নওরোজ কোরেশী দীপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, সাংবাদিক এইচ এম মহিউদ্দিন, শহিদউল্লাহ মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এক্সপার্ট আইটি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ফ্রিল্যান্সিং খাতকে আরও প্রসারিত করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এক্সপার্ট আইটি পার্কের সিইও ওমর ফারুক বলেন, এক্সপার্ট আইটি পার্ক প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে তরুণদের মধ্যে প্রযুক্তি শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশীয় ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে। এখানকার শত শত শিক্ষার্থী ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে সফলতার সঙ্গে কাজ করছেন এবং অনেকে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস