অতিরিক্ত বিভাগীয় ভূমি রাজস্ব কমিশনারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ
ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় রাজস্ব কমিশনার মোঃ আজমল হোসেনের বিরুদ্ধে এক বিধবা মহিলার কাছ থেকে ৩ লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। সূত্র থেকে জানা যায়, রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়ার প্রয়াত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাঃ মাহবুবা ইয়াসমিনের কাছে এই ঘুষের টাকা দাবি করা হয়েছে। এই বিষয়ে ভুক্তভোগী মাহবুবা ইয়াসমিন গত ৩ আগস্ট দুদকে (দুর্নীতি দমন কমিশন) একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি বিস্তারিত বিবরণ ও সকল কাগজপত্র জমা দিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, মাহবুবা ইয়াসমিন ২৯৭ ও ৩২২ নং সাফ কবলা দলিল অনুযায়ী ৪.৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ-দখল করে আসছেন। পরবর্তীতে জাকিরুল নামে একজন ২.২৫ শতাংশ জমি অবৈধভাবে দাবি করেন এবং মাহবুবাকে ভয়-ভীতি দেখাতে শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে, মাহবুবা ২০১৪ সালের ২৯ এপ্রিল বন্দর উপজেলা ভূমি অফিসে একটি মিস কেস (মিস কেস নং- ১৫৬/২০১৪) দায়ের করেন। ২০১৯ সালের ৮ জুলাই ভূমি অফিস মাহবুবার পক্ষে আদেশ জারি করে। এরপর জাকিরুল এই আদেশের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ডিসি কোর্টে একটি মিস আপিল (মিস আপিল নং- ২৯/২০১৯) দায়ের করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ‘গ’ অঞ্চল আদালত, নারায়ণগঞ্জ, দুর্নীতির মাধ্যমে জাকিরুলের পক্ষে অবৈধভাবে আদেশ দিলে মাহবুবা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, ঢাকা বিভাগের আদালতে ৩১৬/২০২১ নং রিভিশন মামলা দায়ের করেন।
এই মামলা চলাকালীন সময়ে অ্যাডভোকেট রাজিব এবং রাজস্ব অফিসের পেশকার মনির হোসেনের মাধ্যমে বিভাগীয় কমিশনার রাজস্ব ভূমি আজমল হোসেন ৩ লক্ষ টাকা ঘুষ দাবি করেন বলে দুদকে দায়ের করা অভিযোগে জানা যায়। এই বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় ভূমি রাজস্ব কমিশনার আজমল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি মনে করতে পারছেন না এবং ঘুষ চাওয়ার প্রশ্নই আসে না।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা