ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বিকার
মিরপুর জাগৃক অফিসের তিনজন অফিস সহকারীর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নেপাল ভ্রমণ
দেশের আবাসন খাতের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) এখন গভীর সংকটে। প্রতিষ্ঠানটির প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে পড়ার পাশাপাশি আর্থিক মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। অবৈধ অর্থের ঝলকানিতে প্রতিষ্ঠানটি এখন দুইটি ভাগে বিভক্ত।। একটি গ্ৰুপ চাকরি বাঁচাতে মরিয়া, আরেকটি গ্ৰুপ দীর্ঘদিন ঢাকাতে কর্মরত থেকে সিন্ডিকেটের মাধ্যমে জিরো থেকে কোটিপতি।
এই সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারিত হলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বিকার,সমন্বয় করে চলছে সবকিছু ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের আইন ২০২৫ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাসপোর্ট তৈরিতে,সরকারি ভ্রমণের ক্ষেত্রে এনওসি দিয়ে করা পাসপোর্ট ব্যবহার করা যাবে। শুধুমাত্র জিও জারি করে কিছু দেশে ভ্রমণ করা যাবে । কিন্তু সকল নিয়ম-নীতির তোয়াক্কা না করে, কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই, মিরপুরে অফিসের কর্মরত তিনজন অফিস সহকারী গত ২০শে আগষ্ট-২০২৫ ইং তারিখে নেপাল ভ্রমনে যায় । যার সম্পূর্ণ আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোঃ রুহুল আমিন বলে অভিযোগ পাওয়া গেছে ।।
অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর অফিসের কর্মরত কর্মচারী মোঃ তাজুল ইসলাম (কার্যভিত্তিক অফিস সহকারী) ও মোঃ শহীদ উল্যাহ (কার্যভিত্তিক অফিস সহকারী) পেশায় সরকারী কর্মচারী হলেও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে, পেশা গোপন রেখে, পাসপোর্ট তৈরী করেন এবং কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গত ২০/০৮/২৫ ইং তারিখে নেপাল ভ্রমন করেন ।
উপরোক্ত এই দুই কর্মচারীর বিদেশ ভ্রমনের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোঃ রুহুল আমিন সবকিছু অবগত হয়েও কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। যার প্রমান মিলে দৈনন্দিন হাজিরা খাতায় ২০ তারিখে শহিদ উল্যাহ ও তাজুলের স্বাক্ষর আছে, ২১ তারিখে স্বাক্ষরের জায়গায় (CL) লেখা আছে । যাহা তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোঃ রুহুল আমিন জানার পরেও ব্যবস্থা না নিয়ে তাদের উৎসাহ দিয়েছেন । (প্রতিবেদকের নিকট হাজিরা খাতার কপি সংরক্ষিত)
অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরেক জন কর্মচারীর নাম, তিনি মিরপুর অফিসের উপ-বিভাগীয়-২ এর অধীনে অফিস সহকারী হিসেবে কর্মরত নিজাম শিকদার । তার পাসপোর্ট নম্বর-BGDA07517864
নিজাম শিকদার, শহিদ উল্যাহ ও তাজুল এই তিনজন মিলে নেপাল ভ্রমণ করেন । ২০ এবং ২১ শে আগস্ট ২০২৫ তারিখে নিজাম শিকদারের হাজিরা খাতায় স্বাক্ষরের জায়গায় সাধারণ ছুটি (CL) উল্লেখ করা আছে । নিজাম শিকদারের একটি ভিডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে, যেখানে তাকে অহংকারের সহিত বলতে শোনা যায় । আমি এখানে ২৭ বছর ধরে চাকরি করি । প্রতি মাসে ৩০ জন সাংবাদিককে আমার টাকা দিতে হয় ।
প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোঃ রুহুল আমিন,শহীদ উল্যাহ ও তাজুলের বিরুদ্ধে একাধিক জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় বিভিন্ন অভিযোগে সংবাদ প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে কখনো কোন ব্যবস্থা গ্রহণ করেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ।
অনুসন্ধানে আরো জানা যায়,ঘুষ না দেওয়াই গত ১১/০২/২০২৫ ইং তারিখে মোছাঃ নুরুন্নাহার নামে একজন সেবা গ্রহীতাকে অফিস সহকারি শহিদ উল্যাহ কর্তৃক হেনস্থার শিকার হন । সেবা গ্রহীতা পরবর্তীতে বাধ্য হয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তবুও তিনি ধরাছোঁয়ার বাইরে । গত ০৪/০৫/২০২৫ তারিখে জাগৃক এর প্রধান অফিস থেকে নথি গায়েব,চেয়ারম্যানের হস্তক্ষেপে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা শিরোনামে
তাদের বিরুদ্ধে নথি গায়েব সংক্রান্ত একটি বিষয় নিয়ে সংবাদ প্রচার করেছে দৈনিক সকালের সময় পত্রিকা । যার কারণে-
অফিস সহকারী নিজাম শিকদার ছাড়া অভিযুক্ত আর কারোর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি । প্রতিবেদক বারবার ফোন দিলেও ধরেননি ।
এ বিষয়ে জানতে, সরেজমিনে মিরপুর অফিসের উপ-বিভাগীয়-২ এর অধীনে অফিস সহকারী হিসেবে কর্মরত নিজাম শিকদার এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে নেন । এছাড়াও নিজাম সিকদার তার দেশের বাড়ি বরিশালে বিমানেে যাতায়াত করেন বলেও প্রমাণ পাওয়া গিয়েছে ।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ জানান, বিষয়টি আমার জানা নাই, লিখিত পেলে ব্যবস্থা নেওয়া হবে, তখন তাকে বলা হয় আমি তো লিখিত দিবনা সংবাদ প্রকাশ করব, তখন তিনি বলেন, সংবাদ প্রকাশিত হলে আমি ব্যবস্থা নিব ।
বিষয়টি জানার জন্য চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম এবং সদস্য আলমগীর হোসেনের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও উত্তর পাওয়া যায়নি ।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, সিন্ডিকেটের সদস্যদের স্ত্রী,পরিবার আত্মীয়-স্বজনের নামে-বেনামে গড়ে তুলেছেন একাধিক ফ্লাট-প্লট । তাদের কোটি কোটি টাকার দুর্নীতি সহ আরো বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী নিউজে
এমএসএম / Aminur
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ