ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ডিএমপির নতুন কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ৩:৫৭

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হচ্ছেন। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে যে, ডিএমপির নতুন কমিশনার হিসেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মোসলেহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত করেছেন। সোমবার বিকালেই সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। মোসলেহ উদ্দিন আহমেদকে কমিশনার হিসেবে মনোনীত করা হলেও সিআইডি প্রধান হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। মঙ্গলবার সকালেই নতুন ডিএমপি কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।

মোসলেহ উদ্দিন আহমেদ পুলিশের ১৫তম ব্যাচের বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। বর্তমান আইজিপি আলী হোসেন ফকিরও ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ বর্তমানে সিআইডির প্রধান হিসেবে দায়িত্বরত; এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদে কর্মরত ছিলেন।

পুলিশ বিভাগে একজন সৎ, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলেও বিগত সরকারের সময় দীর্ঘকাল তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তাকে প্রথমে ডিআইজি এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া

গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ