ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলো উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১:৩৯

রাজধানীর উত্তরা ১২ নং সেক্টরে বিশ্ব মা দিবস উপলক্ষে মহীয়সী মা’দের সম্মাননা দিয়েছে উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।

রোববার (১০ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় সেক্টর সোসাইটির অডিটোরিয়ামে আয়োজিত “মা সম্মাননা” অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে মা’দের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

সোসাইটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস নাহিদা বেগমের উদ্যোগ ও সঞ্চালনায় এবং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সোসাইটির আলোকিত মা’দের ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত প্রত্যেক মা নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নিজের মায়ের স্মৃতিচারণ করে উপস্থিত সকল মা’দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় কবিতা আবৃত্তি করেন সোসাইটির নির্বাহী সদস্য হাসান মাহমুদ সুজন। এছাড়া সোসাইটির সভাপতি শরীফ সান্টু মা’দের সম্মানে নিজের রচিত ও সুর করা একটি গান পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা