ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান

অবৈধ দুইতলা ভবন গুঁড়িয়ে দেওয়া, পুকুরের ভরাট অংশ অপসারণ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৪-৫-২০২৬ রাত ৯:৫

ঢাকার গেন্ডারিয়া এলাকার পুকুরপাড়ে অবৈধ স্থাপনা ও জলাধার ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে একটি অবৈধ দুইতলা ভবন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুকুরের ভরাটকৃত অংশ অপসারণ করা হয়। রাজউকের জোন-৭/১ এর আওতায় পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান। এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকগণ। রাজউক সূত্রে জানা যায়, গেন্ডারিয়া (পুকুরপাড়) এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভবন নির্মাণ এবং জলাধার ভরাটের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত দুইতলা ভবনটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। একই সঙ্গে পরিবেশ ও জলাধার রক্ষায় পুকুরের ভরাট করা অংশও অপসারণ করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর জলাধার, খাল ও পুকুর রক্ষায় রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করছে। নগর পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণে অবৈধ দখল এবং অনুমোদনবিহীন স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। স্থানীয় এলাকাবাসীও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জলাধার রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এলাকার পরিবেশ ও জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল