চন্দ্রঘোনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৬ আগষ্ট) রাতে চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম শামীম সিকদার এবং মোঃ রবিউল ইসলাম। তারা বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় ও রাজস্থলী সার্কেল মোঃ নুরুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাহিদ আহমেদ সবুজ, এএসআই (নিঃ) ধনেশ্বর ত্রিপুরা এবং সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা হইতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শামীম সিকদার এবং ২। মোঃ রবিউল ইসলাম দ্বয়কে সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু শেষে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন