ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ১২:৫১

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে। প্রকৃতপক্ষে তারা মানুষের দল হিসাবে কাজ করছে বলে মনে হচ্ছে না। সংস্কারের নামে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাসিবাদ শক্তিকে আরও শক্তিশালী করার সুযোগ করে দিচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন সংস্কারের নামে দেশকে বিপদে না ফেলে। 

শনিবার বিকেলে রাজধানী উত্তরা নতুন সেক্টর তুরাগ থানা মৎস্যজীবী দলের উদ্যোগে খালে মৎস্য অবমুক্ত করার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব 
তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, সামাজিক ও ব্যবসায়ীদের পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে। নির্বাচন কেন দরকার সে বিষয় ডঃ মুহাম্মদ ইউনুস সাহেবকে বুঝাতে সক্ষম হয়েছে। তাই দেশ এখন নির্বাচনের পথে হাঁটছে। জনাব তারেক রহমান চান সব দল অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হক। কিন্তু কয়েকটি দল বুঝে না বুঝে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো বা বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। 

মোস্তফা জামান আরো বলেন, তারেক রহমান কখনো একা বা কাউকে রেখে নির্বাচনের অংশ গ্রহণ করতে চায় না। তারেক রহমান সব দলকে আহ্বান জানিয়েছে আমরাও আপনাদেরকে আহ্বান জানাতে চাই "দেশ গড়ার ক্ষেত্রে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। যা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমির হোসেন আমির আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন। 

অনুষ্ঠানের শেষে দিয়াবাড়ি খালে মাছের পোনা অবমুক্ত করে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা