চকরাজাপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দী পরিবারের মাঝে বাঘা থানা পুলিশের ত্রাণ বিতরণ
রাজশাহী বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাঘা থানা পুলিশ।
শনিবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের বাজার এলাকায় পানিবন্দি থাকা ২০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে বাঘা থানা ওসি আ ফ ম আসাদুজ্জামান, তদন্ত ওসি সুপ্রভাত, এ আই প্রদ্যুৎ প্রামানিক, এএস আই মোস্তাফিজুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, 'যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভয়াবহ বন্যায় আমরা থানা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান