ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলে নিহত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ২:২১

নাটোরের সিংড়ায় বাবার হাতে ছেলে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে।

শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় বাবা শহিদুলের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রান হারান শরিফুল ইসলাম (৩০) সে ঐ গ্রামের শহিদুল ইসলাম শহিদের পুত্র ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম  দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি।

একপর্যায় শনিবার সন্ধ্যার দিকে পারিবারিক ঝগড়ার সময় শরিফুলের পিতা শহিদুল প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুল মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকের বিষাক্ত ছোবলই এমন ঘটনার জন্ম দিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু হয়েছে। ছেলের হত্যাকারী পিতা শহিদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মরদেহ নাটোর সদর হাসপাতালে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক