ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

প্লাস্টিকের দোকানের আড়ালে ভুয়া কবিরাজ বাবুল শেখের ভয়ঙ্কর প্রতারণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৩:৭

চট্টগ্রামের ধুমপাড়া এলাকার সাগরপাড় রোডে একটি ছোট প্লাস্টিকের হাঁড়ি-পাতিলের দোকানের আড়ালে চলছে এক ভয়ঙ্কর প্রতারণার ব্যবসা। দোকানটির পিছনে সাইনবোর্ডবিহীন একটি গোপন চেম্বারে নিজেকে 'কবিরাজ' দাবি করে বাবুল শেখ দীর্ঘ সাত বছর ধরে অসংখ্য কুসংস্কারাচ্ছন্ন ও অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। গোপন অনুসন্ধানী অভিযানে বাবুল শেখকে ক্যামেরায় ধরা হয়, যেখানে তিনি রোগীর সামনে রহস্যময় গুঁড়া, পুরোনো কাপড়, কোরআন শরীফের স্ট্যান্ড, মন্ত্র লেখা কাগজ, তাবিজ-কবচ ও নানা ধরনের সামগ্রী সাজিয়ে বসে আছেন। পাশে এক অসুস্থ রোগী, যিনি আধুনিক চিকিৎসা না নিয়ে এই ভুয়া কবিরাজের অন্ধ বিশ্বাসে ফেঁসে গিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বাবুল শেখের কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। তারপরও তিনি নিজেকে ক্ষমতাধর 'কবিরাজ' দাবি করে প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অবাক করার বিষয় হলো, শুধু কবিরাজি নয়, দোকানের আড়ালে তিনি 'ওজালি' বা ধর্মীয় চিকিৎসারও নামে মানুষকে প্রতারিত করছেন। যখনই তার লাইসেন্স বা অনুমোদনের বিষয়ে কেউ প্রশ্ন করে, তিনি প্রকাশ্যে হুমকি দেন এবং বলেন, "আমার পকেটে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ—সবাই আছে, কেউ আমাকে কিছু করতে পারবে না।"

গত সাত থেকে দশ বছরে অসংখ্য মানুষ তার ফাঁদে পড়েছেন। সংসারের অশান্তি, সন্তান না হওয়া, জন্ডিস, লিভার রোগ—এমনকি মানসিক সমস্যার সমাধানের নামে প্রতিবার হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। অনেকের অবস্থা চিকিৎসাহীনতার কারণে আরও খারাপ হয়েছে এবং কেউ কেউ সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন। ভুক্তভোগীদের অনেকেই সামাজিক লজ্জা ও ভয়ের কারণে প্রকাশ্যে মুখ খুলতে চান না। তবে অনুসন্ধানী সাংবাদিকদের হাতে থাকা ভিডিও, ছবি ও সাক্ষাৎকার প্রকাশ পেলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হবে বলে স্থানীয়দের ধারণা। সাংবাদিক সমাজ মনে করে, এই ধরনের ভুয়া কবিরাজরা শুধু মানুষের টাকা নয়, বরং জীবন, মানসিক শান্তি ও সামাজিক মর্যাদাও ধ্বংস করছে।

এই ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। রোগ হলে ভুয়া কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়া জরুরি। কুসংস্কারের নামে যাতে কোনো মানুষের অর্থ ও জীবন দুটোই নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। নিরীহ মানুষের পক্ষ থেকে প্রশাসনের প্রতি অবিলম্বে বাবুল শেখ ও তার মতো প্রতারকদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে, যাতে এই ধরনের কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর