সড়ক নয়, যেন মরণ ফাঁদ!
ঝিনাইদহ জেলা সদর থেকে আমতলা বাজার হয়ে হরিণাকুণ্ডুগামী একমাত্র সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। গত ১৭ বছরে এই সড়কের কোনো দৃশ্যমান সংস্কার হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এটি ০৮ নং চাঁদপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষের ঝিনাইদহ এবং হরিণাকুণ্ডুতে যাতায়াতের একমাত্র পথ। দীর্ঘকাল ধরে সড়কটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর দাবি, বিগত সময়ে শুধু জোড়াতালি দেওয়া হয়েছে, কিন্তু কোনো মৌলিক সংস্কার করা হয়নি। এই পথে প্রতিদিন বহু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং ছোট-বড় যানবাহনগুলোও কষ্টের সঙ্গে চলাচল করে। ফলে সড়কের এই করুণ দশার কারণে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। বর্তমানে বর্ষাকাল হওয়ায় সড়কের অবস্থা আরও শোচনীয় রূপ ধারণ করেছে। এলাকাবাসী এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন, কবে নাগাদ এই সড়কের দৃশ্যমান উন্নয়ন হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ