ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জুলাই-আগস্ট ২০২৪ ছাত্রজনতার বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া, আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৪:৯

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় দাউদকান্দির গৌরীপুর গ্রীন লীফ কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রখ্যাত চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন, “এই দেশের মানুষ জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করেছে। জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, আমরা আন্দোলন-সংগ্রামে তাদের রক্ত বৃথা যেতে দেব না।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “জাসাসের কর্মীরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঙ্গীতজ্ঞ ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুর রহমান টিটু।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোঃ কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। বিশেষ আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।

দোয়া মাহফিলে জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যায়নি, তাদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি যোগাবে। এ সময় নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আহতদের একজনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার