ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৪:৯

মানিকগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি ইসমাইল (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল রানাদিয়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে।

জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ভুক্তভোগী শিশু বাড়ির পাশের নদীতে গোসল করার সময় ইসমাইল শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে অশ্লীলভাবে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ইসমাইল দ্রুত নদী থেকে উঠে পালিয়ে যায়। এঘটনায় শনিবার শিশুটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ বৃদ্ধ ইসমাইলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ইসমাইলকে আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক