ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মধুমতী নদীতে কুমিরের দেখা, জেলেদের মনে আতঙ্ক


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৪:৪০

মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীতে কুমিরের দেখা মিলেছে। গতকাল (শনিবার) বিকালে স্থানীয়রা নদীতে একটি প্রাপ্তবয়স্ক কুমির দেখতে পান। এ সময় এলাকার এক যুবক মোবাইল ফোনে কুমিরটির ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

কুমিরের উপস্থিতির খবরে নদীর তীরবর্তী এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেরা বলছেন, তারা এখন আর আগের মতো নির্ভয়ে নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। কুমিরের ভয়ে অনেকেই নৌকা নিয়ে নদীতে নামতে সাহস পাচ্ছেন না।

এদিকে গত বছর থেকেই মাগুরার লাঙ্গলবাধ এলাকার গড়াই নদীতে কুমির থাকার দাবি করে আসছেন স্থানীয়রা। অনেকের ধারণা, প্রবল স্রোতের কারণে ওই নদী থেকে ভেসে আসতে পারে কুমিরটি। তবে এ বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, নদীতে কুমির আসা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ বিষয়ে সঠিক তদন্ত করে জননিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, মধুমতী নদীতে অতীতে কুমির দেখা যাওয়ার ইতিহাস থাকলেও দীর্ঘদিন পর আবারও কুমিরের দেখা মেলায় জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত