ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে বিএনপি সেখানে সফল হয়েছে জুড়ীতে জিকে গউছ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৮-২০২৫ রাত ১০:৪৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ  বলেছেন, গণ-অভ্যুত্থানের পর আওয়ামীলীগের শেখ হাসিনার পরিবারের একজন মানুষও বাংলাদেশের মাটিতে নেই। চৌদ্দ গোষ্ঠীসহ পুরো প্যাকেজ ভারতে পালিয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে বিএনপি সেখানে সফল হয়েছে। 
রবিবার (১৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‌ 
এসময় তিনি আরো বলেন- আগামী ফেব্রুয়ারী মাসে যদি জাতীয় নির্বাচন না হয়,তাহলে সব চেয়ে বেশি সুবিধা ভোগ করবে আওয়ামী লীগ ও তার দোসরা।  প্রশাসনে ঘাপটি মেরে যারা বিগত ১৬টি বছর মানুষের জান মাল ইজ্জত আব্রু কেড়ে নিয়েছিল, তারা চায় না এদেশে গনতন্ত্র ফিরে আসুক। জনগণের ভোটের নির্বাচিত একটা গনতান্ত্রিক সরকার রাস্ট্রীয় দায়িত্ব পালন করুক, তারা অনেকই চায় না। জি কে গউছ বলেন-পুলিশের বাধা,তথা কথিত আইন শৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি ব্যাতীত হাতুড়ি লীগ,চাপাতি লীগ, যুবলীগ, ছাত্রলীগ,পান্ডালীগ,  কোনো লীগের বাধা ছাড়া মুক্ত আকাশে  ১৬ বছর বিএনপি সম্মেলন করতে পারছে । 
গউছ বলেন-  সীমা লংঘন কারী কে আল্লাহ কখনো ছাড় দেন নি। হাসিনা কে আমরা বার বার বলার চেষ্টা করেছি।  কে শুনে কার কথা।  হাসিনা একেক সময় একেক কথা বলেছে। কোনো সময় বলেছে,২০২১ সাল,কোনো সময় বলেছে ২০৪১ সাল। মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। এই কথাটা আওয়ামী লীগ বুঝে নাই। পুলিশ সহ সেই সময় যারা  আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন, প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদেরকেও বুঝতে দেয়া হয়নি। এতোটা বেপরোয়া তারা হয়েছিল। আমরা একটা দলীয় নেতার জন্য যদি আল্লাহর মাগফেরাত কামনা করে একটা দোয়ার আয়োজন করেছি সেখানেও তারা হামলে পড়েছে।  সেই জায়গায় বাধা দিয়েছে। মানববন্ধন থেকে শুরু করে দোয়া দুরুদ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল।  সবার চোখ ফাঁকি দেয়া যাবে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। যেমন কর্ম তেমন ফল। এই পতিত আওয়ামী লীগ এতটা দম্ভ করেছিল।  বলেছিল হাসিনা পালায় না।  এমন পালানি পালিয়েছে কোলের বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের একজন মানুষও এদেশের মাটিতে নেই। চৌদ্দ গোষ্ঠী সহ পুরো প্যাকেজ পালিয়ে আত্ম রক্ষার জন্য ভারত সহ অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ।

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট আবেদ রেজা, জেলা বিএনপি নেতা 
আলহাজ আব্দুল মুকিত প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর