চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়াশম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চন্দনাইশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে আজ ১৮ ই আগষ্ট সকালে উপজেলার সামনে র্যালি শেষে অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার,নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক,পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন,চন্দনাইশ থানার উপ-পরিদর্শক রাকিব হাসানপ্রমুখ।
এই সময় বক্তারা বলেন,বাংলাদেশ মৎস্য খাদ্যে স্বয়ং সম্পূর্ন একটি দেশ। মাছই হতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। মৎস্য খাতের বহুমুখী কর্মকা-কে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সরকার এ সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মৎস্য চাষ ও সংরক্ষণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা