রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোহায়মেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার সুফলভোগী মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার