ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শাহজালালে তিন চোরাকারবারি আটক, ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ২:৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ তিনজনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে মোট ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যা ৭৬ ভরির সমান। তিনটি পৃথক ঘটনায় এই স্বর্ণ উদ্ধার করা হয়।

রবিবার (১৭/০৮/২০২৫) এয়ারপোর্ট আর্মড পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকালে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্বর এলাকা থেকে মোঃ সালেহ ফয়সাল (২৭) নামের এক ব্যক্তিকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালংকারসহ আটক করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৩৬,১০,০৫০ টাকা। একই দিনে দুপুরে বিমানবন্দরের ২ নং আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার থেকে মনিরুল ইসলাম (৩৪) নামের আরেক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪৬,২১,৫০০ টাকা। এই দুটি ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, সকালে একই টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামের এক ব্যক্তিকে ১৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে তাকে বিমানবন্দরস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এই স্বর্ণ বাংলাদেশে আনছিল। তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ অত্যন্ত সতর্ক। স্বর্ণ চোরাচালানের তৎপরতা রোধে আমরা বরাবরের মতোই শক্ত অবস্থানে আছি।”

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)