ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ২:৯

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গত সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হাসপাতাল কনফারেন্স রুমে একটি কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা: দীপ্ত সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্ময় মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হুমায়ুন হোসেন, মুকসুদপুর পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ আলম, উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দি বিশ্বাস, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস, জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় মসজিদের ইমাম-মোয়াজ্জেম এবং স্থানীয় সাংবাদিকগণ এই কো-অর্ডিনেশন সভায় অংশ নেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন জানান, আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম চলবে। এ বছর উপজেলার ৯ মাস থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের এই টিকা প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত