ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:৩

মৌলভীবাজার জেলার জুড়ীতে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে মৎস্য উৎপাদনে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম ও ইলিয়াস সরকার কে সম্মাননা প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক