ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু দুই দিনের রিমান্ডে
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু'র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে স্থানীয় আদালত। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। গত ১৭ই আগস্ট ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ জেলা বিএনপির পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ০৫ আগস্ট গণহত্যায় নেতৃত্ব প্রদানের দায়ে তার নামে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশের দাবি, ২০২৪ সালের ০৫ আগস্টের পর থেকেই শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। গ্রেফতারের পর আজ সোমবার (১৮ আগট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের সাবেক এই সংসদ সদস্যকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। উক্ত মামলার বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে। স্থানীয় আকতার ফার্মেসিতে হামলার অভিযোগকৃত মামলায় আদালত শফিকুল ইসলাম অপু'র দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। অপরদিকে, ঝিনাইদহ-১ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাই ইন্তেকাল করলে তাকে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে পুনরায় মনোনীত করে দলটি। সে অর্থে শেষ পর্যন্ত তিনিই ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ